নাট্যকার মোঃ মনির সরদার, নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা জেলার লালমাই উপজেলার পোহনকুছা পশ্চিম পাড়া গ্রামে সৎ মায়ের বিরুদ্ধে ১২ বছরের এক শিশুকে নিয়মিত নির্যাতনের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস ধরে শিশুটি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছে। প্রতিবেশীরা জানান, শিশুটিকে প্রায়ই মারধর ও বিভিন্নভাবে অপমান করা হতো।
পরিবার সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে শিশুটির জন্মদাতা মা মারা যান। এরপর তার বাবা পুনরায় বিয়ে করেন এবং বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। এই সুযোগে অভিযুক্ত সৎ মা শিশুটিকে একা রেখে বাইরে যেতেন এবং ঘরের ভেতরে তার ওপর নির্যাতন চালাতেন বলে অভিযোগ রয়েছে।
এদিকে, স্থানীয়দের আরও দাবি, এক পর্যায়ে শিশুটিকে তার মায়ের কবরের পাশে একা রেখে চলে যান সৎ মা। পরে শিশুটিকে কবরের পাশে দাঁড়িয়ে কান্নারত অবস্থায় দেখতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এলাকাবাসী।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

No comments:
Post a Comment