নবীগঞ্জে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Saturday, 21 March 2026

নবীগঞ্জে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু

 


স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধিঃ


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় মিম আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে নবীগঞ্জ–আউশকান্দি সড়কের ছালামতপুর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিম আক্তার নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের কুড়াগাঁও গ্রামের রিপন মিয়ার মেয়ে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মিম আক্তার তার মায়ের সঙ্গে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে। বিকেলে সেখান থেকে টমটমে করে নবীগঞ্জ শহরের ছালামতপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে টমটম থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


খবর পেয়ে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জয়ন্ত তালুকদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।


নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. দুলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহত শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

No comments:

Post a Comment