হুইপ নির্বাচিত হওয়ায় জননেতা মিয়া নুরউদ্দিন আহমেদ অপু–কে শুভেচ্ছা ও অভিনন্দন - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Wednesday, 4 March 2026

হুইপ নির্বাচিত হওয়ায় জননেতা মিয়া নুরউদ্দিন আহমেদ অপু–কে শুভেচ্ছা ও অভিনন্দন

নাট্যকার মোঃ মনির সরদার( শরীয়তপুর)থেকেঃ মাননীয় প্রধানমন্ত্রী দেশবরেণ্য জনাব তারেক রহমান–এর সাবেক একান্ত সচিব এবং শরীয়তপুর জেলার গর্ব জননেতা মিয়া নুরউদ্দিন আহমেদ অপু বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এ উপলক্ষে এক আনন্দঘন পরিবেশে মাননীয় চীফ হুইপ ও হুইপবৃন্দ একসঙ্গে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং গণতন্ত্রের জননী মরহুমা দেশনেত্রী খালেদা জিয়া–এর সমাধিতে। এ সময় দেশ ও গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার গণমানুষের নেতা, গোসারহাট উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক টি আই এম মহিদুল গনি মিন্টু সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জননেতা মিয়া নুরউদ্দিন আহমেদ অপু’র এই অর্জন শরীয়তপুরবাসীর জন্য গর্বের বিষয়। তাঁর নেতৃত্ব দেশ ও গণতন্ত্রের অগ্রযাত্রায় আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

No comments:

Post a Comment