বাহুবলে ট্রাক তল্লাশিতে মিলল ৯০০ কেজি ভারতীয় জিরা, চোরাকারবারি আটক ২ - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Friday, 27 March 2026

বাহুবলে ট্রাক তল্লাশিতে মিলল ৯০০ কেজি ভারতীয় জিরা, চোরাকারবারি আটক ২

 


স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:


হবিগঞ্জের বাহুবল উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল বাহুবল থানার মিরপুর বাজার এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে অভিযান চালায়। এ সময় ঢাকাগামী একটি সন্দেহভাজন নীল রঙের মাঝারি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে ট্রাকটির ভেতর থেকে অবৈধভাবে দেশে আনা ৩০টি বস্তায় মোট ৯০০ কেজি ভারতীয় জিরা এবং ১ হাজার ৪৪০ প্যাকেট ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়। পরে চোরাচালানের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, জব্দ করা পণ্য ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হবে।

No comments:

Post a Comment