সিলেটের-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে দু’টি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে কয়েছ আহমদ (৩০) নামে এক অটোরিক্সা (সিএনজি) চালক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত আনুমানিক ৯টায় দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বটেরতল নামক স্থানে ২টি অটোরিক্সা (সিএনজি) এ মুখোমুখি সংঘর্ষ ঘটে।
সংশ্লিষ্ট এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত চালক কয়েছ আহমদ বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল উত্তরপাড়া গ্রামের মৃত কলিম উল্লাহর ছেলে। সে অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-৭০৭) গহরপুর মাদ্রাসাবাজার শাখার সদস্য।
জানা গেছে, ঘটনার সময় কয়েছ আহমদ সিলেট থেকে গহরপুর আসার পথে সিলেটগামী আরেকটি অটোরিক্সা (সিএনজি) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মুমূর্ষু অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
Sunday, 1 March 2026
সিলেটে রাতের অন্ধকারে মর্মান্তিক দুর্ঘটনা: সিএনজি চালকের করুণ মৃত্যু
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment