Thursday, 5 March 2026
রাতের আঁধারে সড়কের ইট উধাও, জকিগঞ্জে জামায়াত নেতাসহ আটক ৬
সিলেটের জকিগঞ্জ উপজেলাতে সরকারি উন্নয়ন প্রকল্পের সড়কের ইট তুলে নেওয়ার অভিযোগে স্থানীয় এক যুব জামায়াত নেতাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার টাস্কফোর্স অভিযানে এসব ইট উদ্ধার করা হয় বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
আটক মো. মাহফুজ কসকনপুর ইউনিয়নের যুব জামায়াতের সেক্রেটারি বলে জানা গেছে। তিনি কসকনপুর ইউনিয়ন–এর বাসিন্দা। অন্য আটক ব্যক্তিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কসকনপুর ইউনিয়নের আইয়র গ্রামে সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় একটি সড়কে ইট সলিংয়ের কাজ চলছিল। সম্প্রতি ওই সড়কের প্রায় ১৫ লাখ ইট রাতের আঁধারে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন আবু ইউসুফ মোহাম্মদ তাজুল।
অভিযোগে উল্লেখ করা হয়, আইয়র বিজিবি ক্যাম্প সড়কটি এইচবিবি (হেরিং বন্ড) পদ্ধতিতে নির্মাণ করা হয়েছিল। পরে ওই সড়কে মাটি কাটার সরকারি উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে প্রায় আড়াই কিলোমিটার সড়কের ইট তুলে নেওয়া হয়।
স্থানীয়দের দাবি, এসব ইট তুলে নিয়ে মো. মাহফুজের বাড়ির সামনে স্তুপ করে রাখা হয়েছিল। উপজেলা প্রশাসনের তদন্তেও এর প্রাথমিক সত্যতা পাওয়া যায়।
এ বিষয়ে মাসুদুর রহমান বলেন, টাস্কফোর্স অভিযানের মাধ্যমে বেশ কিছু সরকারি ইট উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার কার্যক্রম এখনও চলমান রয়েছে। অভিযানে পুলিশ, বিজিবি, আনসার সদস্যসহ পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, সরকারি ইট লুটপাটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
এদিকে আটক মো. মাহফুজের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে কসকনপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক ছয়েফ উদ্দিন গণমাধ্যমকে জানান, স্থানীয় এক ইউপি সদস্যের কথায় সড়কের ইট তুলে নেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন। উল্লেখ্য, ওই ইউপি সদস্য ও মাহফুজের বাড়ি পাশাপাশি অবস্থিত।
।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
July24bd একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদভিত্তিক প্ল্যাটফর্ম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশ ও বিদেশের সর্বশেষ খবর দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।
আমাদের ওয়েবসাইটে নিয়মিতভাবে রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, শিক্ষা, অর্থনীতি, প্রযুক্তি, খেলাধুলা, বিনোদনসহ গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী নানা বিষয়ের সংবাদ প্রকাশ করা হয়। প্রতিটি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
July24bd বিশ্বাস করে—
সঠিক তথ্যই একটি সচেতন সমাজ গঠনের মূল চাবিকাঠি।
পাঠকের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা করে যেতে চাই।
আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
— July24bd টিম

No comments:
Post a Comment