![]() |
| ছবিঃ ভোলাগঞ্জ সাদাপাথর-এ পর্যটকদের উপচে পড়া ভিড় |
নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটিতে সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর-এ পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভ্রমণপিপাসুরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন এ স্থানে।
সরেজমিনে দেখা যায়, সাদাপাথরের স্বচ্ছ পানি, পাথরের মনোরম দৃশ্য এবং পাহাড়ঘেরা পরিবেশ উপভোগ করতে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে পর্যটকদের উপস্থিতি দিন দিন বাড়ছে। এতে করে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে উঠেছে।
স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে সচেতন মহল বলছে, পর্যটকরাই আমাদের মেহমান। তাদের সঙ্গে সদাচরণ করা সবার দায়িত্ব। সিলেটের একটি আলাদা সুনাম রয়েছে দেশের পর্যটন মানচিত্রে—কোনো ব্যক্তির খারাপ আচরণে যেন সেই সুনাম ক্ষুণ্ন না হয়, সেদিকে সকলকে খেয়াল রাখার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে প্রশাসনের পক্ষ থেকেও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদেরও পর্যটকদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

No comments:
Post a Comment