গোয়াইনঘাট মধ্য জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, এলাকায় উত্তেজনা - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Thursday, 5 March 2026

গোয়াইনঘাট মধ্য জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, এলাকায় উত্তেজনা

ছবিরঃ মধ্য জাফলং বড় বন
নিজস্ব প্রতিবেদক: গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নর বড় বন গ্রামে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ (৫ ফেব্রুয়ারী) রাত অনুমান ১১টার দিকে গোয়াইনঘাট মধ্য জাফলং ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের চেয়ারম্যান লোকমান শিকদার–এর গ্রুপের সঙ্গে বড় বন গ্রামের স্থানীয় গ্রামবাসীদের দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশ ও স্থানীয় জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ নিয়ে গ্রামবাসীরা বারবার প্রতিবাদ জানালেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি শান্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।

No comments:

Post a Comment