সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নদী ভাঙনের ঝুঁকিতে পড়েছে দ্বারিকান্দি এলাকার একটি প্রাচীন মন্দির ও আশপাশের বসতবাড়ি। এতে আতঙ্ক ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এলাকার প্রায় ৪০টি সনাতন ধর্মালম্বী পরিবার।
স্থানীয়রা জানান, প্রতি বছর বন্যা এলেই নদীর তীব্র স্রোতে এই এলাকায় ভাঙন শুরু হয়। ফলে দ্বারিকান্দি মন্দির ও আশপাশের বসতবাড়ি হুমকির মুখে পড়ে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে নদী ভাঙন রোধে কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত প্রতিরক্ষা বাঁধ বা ব্লক স্থাপন না করলে মন্দিরসহ অনেক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, এই মন্দিরটি এলাকার সনাতন ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। ভাঙন অব্যাহত থাকলে শুধু বসতবাড়িই নয়, মন্দিরটিও হুমকির মুখে পড়বে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment