সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের খাস মৌজায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও জোরপূর্বক মাটি ফেলে জায়গা দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বিপুল দাস (৫০) গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগের সত্যতা যাচাই করতে ১মার্চ ২০২৬ ইং তারিখ বিকালে সরেজমিন গেলে দেখা যায়, অভিযোগ কারীর বাড়ির পিছনের খাল ও শ্মশান ভরাট করে রাস্তা নেওয়া জন্য মাটি ফেলা হচ্ছে এবং ভুক্তভোগীদের হুমকি দামকি ও দেওয়া হয়েছে। এদিকে সত্যতা যাচাইয়ের জন্য বিবাদীর বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খাস মৌজার একটি তপসিলভুক্ত ভূমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিপুল দাস দাবি করেন, তিনি বৈধভাবে উক্ত জমির মালিক হয়ে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার কয়েকজন ব্যক্তি জমির মালিকানা দাবি করে বিভিন্ন সময় তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৮ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৯টার দিকে প্রতিপক্ষরা সংঘবদ্ধভাবে জমিতে প্রবেশ করে গালিগালাজ ও হুমকি প্রদান করেন। এ সময় তারা জোরপূর্বক দখলের চেষ্টা চালান বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। প্রতিবাদ করলে বিপুল দাসকে মারধরের হুমকি দেওয়া হয় এবং তার পরিবারের সদস্যদের ক্ষতি করার আশঙ্কা প্রকাশ করা হয়। ভুক্তভোগীর দাবি, প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা বলছেন, জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি দ্রুত নিষ্পত্তি না হলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে।
এদিকে থানায় অভিযোগ দায়ের করেও প্রশাসনের কোন সহযোগিতা পাচ্ছেন না বলে তারা অভিযোগ তুলেছেন
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment