শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে ইচ্ছা প্রকাশ করেছেন তরুণ রাজনীতিবিদ ও নাট্যকার মোঃ মনির সরদার। উন্নয়ন, ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
মনির সরদার বলেন, স্বচ্ছ নেতৃত্ব, সাহসী পদক্ষেপ এবং সবসময় জনগণের পাশে থাকার প্রত্যয় থেকেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তরুণদের শক্তি ও অভিজ্ঞদের পরামর্শকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও উন্নত গোসাইরহাট গড়ে তুলতে চান তিনি।
তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থান খাতে কার্যকর উদ্যোগ গ্রহণের পরিকল্পনার কথা তুলে ধরে জানান, দুর্নীতিমুক্ত ও সেবাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠাই হবে তার মূল লক্ষ্য। পাশাপাশি অবকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
প্রিয় গোসাইরহাটবাসীর উদ্দেশ্যে মনির সরদার বলেন, তাদের ভালোবাসা, সমর্থন ও দোয়াই তার এগিয়ে চলার প্রেরণা। সবাইকে সঙ্গে নিয়ে ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment