সংরক্ষিত নারী আসনে এমপি মনোনয়ন: শীর্ষ নেতৃত্ব তৎপর, ত্যাগী নেত্রীদের মনোনয়ন আলোচনায় - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Saturday, 21 March 2026

সংরক্ষিত নারী আসনে এমপি মনোনয়ন: শীর্ষ নেতৃত্ব তৎপর, ত্যাগী নেত্রীদের মনোনয়ন আলোচনায়



 নাট্যকার মোঃ মনির সরদার নিজস্ব প্রতিবেদকঃ

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) মনোনয়ন চূড়ান্ত করতে শীর্ষ পর্যায়ে তৎপরতা জোরদার হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এ বিষয়ে মনোযোগ দিয়েছেন প্রধানমন্ত্রী এবং তারেক রহমান-এর পক্ষ থেকে সংশ্লিষ্ট নেতৃত্ব। দলীয় ত্যাগী, পরীক্ষিত ও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত নেত্রীদের প্রাধান্য দেওয়ার চিন্তাভাবনা চলছে।

এক্ষেত্রে মূল দল ও মহিলাদলের পাশাপাশি সাবেক ও বর্তমান ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত সিনিয়র নেত্রীরা আলোচনায় এগিয়ে রয়েছেন। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর সাবেক নেত্রীদের মধ্যে কয়েকজনের নাম গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে।

আলোচনায় এগিয়ে থাকা নেত্রীদের মধ্যে রয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, এডভোকেট শওকত আরা উর্মি। কলেজ জীবন থেকেই তিনি ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত এবং দীর্ঘ রাজনৈতিক পথচলায় একাধিকবার কারাবরণ করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

রাজপথের নিয়মিত মুখ হিসেবে পরিচিত উর্মি দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তার মতো ত্যাগী ও পরীক্ষিত নেত্রীদের মূল্যায়ন করে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দলীয় সূত্র আরও জানায়, চূড়ান্ত সিদ্ধান্তে আসার আগে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত বিভিন্ন পর্যায়ের মতামত নেওয়া হচ্ছে, যাতে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীদের বাছাই করা যায়।



No comments:

Post a Comment