সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সহজ ভাষায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর জীবনী লেখার আগ্রহ প্রকাশ করেছেন।
শনিবার (৭ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে আসিফ নজরুল লিখেছেন, কয়েক বছর আগে তিনি হজ পালন করেন। হজ থেকে ফিরে আসার পর ধর্মীয় বিষয়ে জানার আগ্রহ তার মধ্যে অনেক বেড়ে যায়। সে সময় তিনি মহানবী (সা.)–এর জীবনী নিয়ে বেশ কয়েকটি বই পড়েন।
তিনি বলেন, এসব পড়ার পর তার মনে প্রবল ইচ্ছা জন্ম নেয় সহজ ভাষায় মহানবী (সা.)–এর জীবন ও কর্ম নিয়ে একটি বই লেখার। যেখানে শুধু ধর্মীয় দিক নয়, মানুষের পথপ্রদর্শক হিসেবে তার ভূমিকার পাশাপাশি ব্যবসা, যুদ্ধ পরিচালনা, কূটনীতি, রাষ্ট্র পরিচালনা এবং মানবাধিকারের মতো বিভিন্ন ক্ষেত্রে তার অসামান্য সাফল্য তুলে ধরার চেষ্টা থাকবে।
তবে তিনি স্বীকার করেন, এটি একটি বড় এবং কঠিন কাজ। তবু তিনি সাহস করে এ বিষয়ে প্রস্তুতি নেওয়া শুরু করেছিলেন।
আসিফ নজরুল জানান, এর মধ্যেই দেশে সরকার পরিবর্তনের ঘটনা ঘটে এবং তার ব্যক্তিগত জীবনেও বড় পরিবর্তন আসে। ফলে লেখালেখি তো দূরের কথা, এ বিষয়ে ভাবার মতো সময়ও তিনি পাননি।
তবে বর্তমানে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন বলে উল্লেখ করেন। তার ভাষায়, আল্লাহর রহমতে এখন আবার পুরোনো সেই ইচ্ছা মনে জাগ্রত হচ্ছে এবং ইনশাআল্লাহ তিনি কাজটি শুরু করবেন।
পোস্টের শেষে তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন


No comments:
Post a Comment