জামায়াতকে ডেপুটি স্পিকারের পদ নেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Monday, 2 March 2026

জামায়াতকে ডেপুটি স্পিকারের পদ নেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদ নেওয়ার জন্য বিএনপি প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মৌখিকভাবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তারা রাজি হলে প্রথম অধিবেশনে শপথ অনুষ্ঠিত হবে।’ সংবিধান সংশোধন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবিধানে সংশোধনী এনে সংবিধান সংস্কার পরিষদ করা যেতে পারে। তার আগে সংবিধানে নাই এমন কিছু বাস্তবায়ন করা সম্ভব না।’ সংবিধান সংস্কার পরিষদের শপথ বিষয়ে তিনি বলেন, ‘সংবিধান সংস্কার পরিষদে কিছু নাই। যারা শপথ নিয়েছে সেটা তাদের নিজস্ব ব্যাপার। এটা নিয়ে যে আলোচনা হচ্ছে তা রাজনৈতিক অধিকার হিসেবে তারা বলতেই পারে। কিন্তু অসাংবিধানিক কিছু আমরা সংসদে উত্থাপন করতে পারি না।’ প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভাষণ দেয়ার বিধান সাংবিধানিক রীতি। তাই কেউ রাষ্ট্রপতির ভাষণ না চাইলে সেটা তাদের কথা বলার অধিকার। সংবিধানে থাকলে সেটা বাস্তবায়ন হবে। সংবিধান মেনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন।’

No comments:

Post a Comment