"আমি একটা বউ চাই" কবিতাটি লিখেছেন নাট্যকার মোঃমনির সরদার - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Friday, 27 March 2026

"আমি একটা বউ চাই" কবিতাটি লিখেছেন নাট্যকার মোঃমনির সরদার

 আমি একটা বউ চাই

লেখক: নাট্যকার মোঃমনির সরদার

 গোসাইরহাট ,শরীয়তপুর। 



সুন্দর না হোক

মনটা হোক ভরারূপ ,

অফুরন্ত মায়ায়

হোক ভালোবাসা।


আমি একটা বউ চাই

দামী কিছু নয়,

সন্ধ্যার পথে

হাতটা শুধু ধরুক।


আমি একটা বউ চাই

শূন্য হাতের হাসি,

অভাবের মাঝেও

বলুক ভালোবাসি।


আমি একটা বউ চাই

অহংকারহীন মন,

আমার স্বপ্নে

গড়বে আপন জীবন।


আমি একটা বউ চাই

সাদামাটা সাজ,

শাড়ির আঁচলে

লুকানো প্রেম লাজ।


আমি একটা বউ চাই

বিশ্বজয় নয়,

আমার পৃথিবীটাই

তার কাছে রয়।


আমি একটা বউ চাই

ঝগড়া নয়- দূরত্ব নয়,

অভিমানে এসে

ধরবে আমায়জড়িয়ে।


আমি একটা বউ চাই

দিনশেষে ক্লান্ত,

তারই স্পর্শে

মেলে গভীর শান্তি।


আমি একটা বউ চাই

স্বপ্নের মতো লিখুক গল্প,

ভালোবাসায় ভরা

একটা জীবনের শ্রেষ্ঠছন্দ।

No comments:

Post a Comment