কবিতা- অনিশ্চিত
নাট্যকার মোঃমনির সরদার
গোসাইরহাট ,শরীয়তপুর।
আমার জীবন এতটাই অনিশ্চিত
প্রতিটি দিন অজানা,
পথ চলে সামনে
গন্তব্য অচেনা।
আজ যা আছে
কাল তা নেই,
স্বপ্নগুলোও
ধরা দেয় না কোন বেশে।
হঠাৎ আলো
হঠাৎ আঁধার,
মাঝে মাঝে আমি
নিজেকেই হারাই বারবার।
সময় বদলায়
মনের রংও,
একেকটা সকাল
নতুন ঢংও।
কিছু আশা জাগে
আবার ভেঙে যায়,
অজানা ভবিষ্যৎ
ডেকে শুধু চায়।
চেনা পথ ছেড়ে
হাঁটি নিরুদ্দেশ,
তবু মনের কোথাও
আছে এক বিশ্বাস।
ঝড় এলে থামি
বৃষ্টি এলে ভাসি,
তবু জীবন জুড়ে
খুঁজি একটু হাসি।
আমার জীবন এতটাই অনিশ্চিত
তবু থেমে থাকি না,
অন্ধকারের ভেতরেও
আমি আলো খুঁজে যাই।
হারিয়ে গেলেও
আবার ফিরে আসি
অনিশ্চয়তার মাঝেই
লিখি নিজেরই গল্প।

No comments:
Post a Comment