কবিতা- প্রকৃত মানুষ
লেখকঃ মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী
আজব এই দুনিয়ার মাঝে
প্রকৃত মানুষ কে?
হালাল হারাম বেঁচে চলে
প্রকৃত মানুষ সে।
আজব এই দুনিয়ার মাঝে
প্রকৃত মানুষ কে?
সত্য মিথ্যা মিশ্রিত করে না
প্রকৃত মানুষ সে।
আজব এই দুনিয়ার মাঝে
প্রকৃত মানুষ কে?
সত্য ন্যায়ের পথে চলে
প্রকৃত মানুষ সে।
আজব এই দুনিয়ার মাঝে
প্রকৃত মানুষ কে?
আচার ব্যবহার ভালো করে
প্রকৃত মানুষ সে।
আজব এই দুনিয়ার মাঝে
প্রকৃত মানুষ কে?
ঝগড়া ফ্যাসাদ এড়িয়ে চলে
প্রকৃত মানুষ সে।
আজব এই দুনিয়ার মাঝে
প্রকৃত মানুষ কে?
লোভ লালসায় লিপ্ত নয়
প্রকৃত মানুষ সে।
আজব এই দুনিয়ার মাঝে
প্রকৃত মানুষ কে?
অন্যের দোষ খুঁজে না কভু
প্রকৃত মানুষ সে।
আজব এই দুনিয়ার মাঝে
প্রকৃত মানুষ কে?
ক্ষমতা পেয়ে অপব্যবহার করে না
প্রকৃত মানুষ সে।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment