সুখের চাবি
লেখক: নাট্যকার মোঃমনির সরদার
গোসাইরহাট ,শরীয়তপুর।
সুখের চাবি
কোথায় তা রে?
মনের মাঝে
লুকিয়ে পড়ে।
তোমার হাসি
খুলে দেয় দ্বার,
মিষ্টি কথা
আনে যে পার।
ভোরের আলো
নতুন গান,
পাখির ডাকে
ভরে প্রাণ।
মায়ের কোলে
নরম সুখ,
ভুলে যাই সব
দুঃখ-বুক।
বন্ধুর সাথে
হাসির ঢেউ,
খেলার মাঠে
রঙিন নৌ।
সৎ পথে চল
মনে বল,
সুখের চাবি
তবেই খুল।
লোভ না করে
ভাগ করে খাও,
অন্যের মুখে
হাসি ফুটাও।
সুখের চাবি
দূরে না যায়,
ভালোবাসায়
থাকে যে হায়।
আমার প্রাণে
রাখো তা তুমি,
সুখের আলোয়
ভরবে ভুমি।

No comments:
Post a Comment