কবিতা- গৃহদ্বার
লেখকঃ নাজমুল ইসলাম রাজু
বহুদিন পর বৃষ্টি আজি,
জানলা দিয়ে দেখছি দূরে।
মনটা যেন কার বিহনে
বিষণ্ণতার বাজছে সুরে।
হয়তো সেজন ব্যস্ত আজি
আপন গৃহ, সখা নিয়ে,
বুনছে স্বপন নতুন কত—
ভুলবো আমি কীইবা দিয়ে।
এই গৃহদ্বার তার তরে সব,
বাগান-বিলাস ছায়া-ঘেরা।
হলো না তার ব্যস্ততা শেষ,
মাটির ঘরে আর তো ফেরা।
হয়তো সেদিন বলেছিল
মিথ্যা করে- বৃষ্টি দেখে,
মুখের কথা আমায় শুধু—
অন্যজনা হৃদয় রেখে।
আর আমি তা সত্য ভেবে
যত্নে করি পরিপাটি।
সারা বাড়ি দেই বিছিয়ে
ফুল-পাতা, যা আজকে মাটি।

No comments:
Post a Comment