কবিতা- খোদার শোকরিয়া
লেখকঃ মোহাম্মদ তৌফিকুল আলম
প্রভুর দেয়া চক্ষু দিয়ে
দেখছি মোরা সবে
রুপের কেতন শুনতে দু’কান
দিলেন মহান রবে।
জিভ না হলে ক্যামনে তুমি
কইতে মুখের বুলি
হাতের শোকর প্রভুর কাছে
করো দু’হাত তুলি।
নতুন জুতোর ছুতোয় যখন
মনটি থাকে ভারি
ভাবছো কভু পঙ্গু লোকের
কষ্ট কতো তারি?
যার আছে সে বুঝে নাকো
অমূল্য ধন কোলে
নাই যার সে বুঝে কিসে
সুখের হাওয়া দোলে।
যা দিয়েছেন প্রভু তোমায়
নেই তো অন্য জনে
খোদার রহম পেয়ে করো
শোকর আদায় মনে।।

No comments:
Post a Comment