কবিতা- মাটির দেহ
 |
| লেখকঃ নাট্যকার মোঃমনির সরদার |
আমার এই
মাটির দেহটা,
বন্ধ হবে একদিন
সব নিঃশ্বাস।
আমি একদিন
হবো লাশ,
আজ যে দেহে
আমার অহংকার।
কাল সে দেহ
নিঃশ্বাসহীন,
আজ যে মুখে
হাসি ফোটে।
কাল সে মুখ
নীরব হবে,
আমার এই দেহ
পঁচে যাবে।
মাটির নিচে
মিশে যাবে,
গন্ধ ছড়াবে
নীরব কবর।
মাটির বুকে
ঘুমাবে শরীর,
আজ যে মানুষ
আমায় ঘিরে।
কাল তারা
দূরে যাবে,
কাঁদবে কিছুক্ষণ
চুপ হবে পরে।
দুনিয়ার মেলা
চলবে আবার,
আমার গল্প
থেমে যাবে।
অহংকার সব
মাটিতে মিশে,
ধন-সম্পদ
থাকবে পড়ে।
নাম-যশ
রহবে দূরে,
শুধু আমিই
একলা হবো।
মাটির কবর
হবে ঠিকানা,
নীরব রাত
সাথী হবে।
পোকা-মাকড়
ঘিরে ধরবে,
এই দেহ তখন
ধুলায় মিশবে।
মানুষ তখন
ভুলে যাবে,
কালের স্রোতে
হারিয়ে যাবো।
তাই আজই
ভেবে দেখি,
কিসের অহংকার?
শেষ ঠিকানা
মাটির কবর।
শেষ পরিচয়
এক মুঠো মাটি,
এই দুনিয়া
ক্ষণিক পথ।
মানুষ শুধু
অতিথি এখানে,
আজ আছি
কাল নেই।
জীবনটা তাই
সততার হোক,
ভালোবাসা
ছড়িয়ে যাক।
কারণ শেষে
সবাই ফিরি,
একই পথে
মাটির কোলে।
.................
লেখকঃ নাট্যকার মোঃমনির সরদার
৬/৩/২৬ইং
গোসাইরহাট ,শরীয়তপুর।
No comments:
Post a Comment