কবিতা- আমার ভুল
লেখকঃ নাট্যকার মোঃমনির সরদার
আমার ভুল
তুমি ক্ষমা করে দাও
রাত জেগে
চাঁদের দিকে
আজও আমি
তোমাকেই ভাবি
নীরব বাতাস
ধীরে ধীরে
তোমার নাম
কানে বলে
ভুল করেছি
স্বীকার করি
অভিমানে
হারিয়েছি পথ
তোমার চোখে
জল দেখেছি
সেই ছবিটা
ভুলতে পারি না
হৃদয় জুড়ে
অনুতাপ
নীরব আগুন
জ্বলে প্রতিদিন
ফিরে এসো
একবার শুধু
হাতটা ধরে
বল “সব ঠিক”
আমি আবার
হাসতে শিখি
তোমার সেই
মায়ার পাশে
আমার ভুল
তুমি ক্ষমা করে দাও
ভালোবাসা
মরতে দিও না।
...................
লেখকঃ নাট্যকার মোঃমনির সরদার
১৪/৩/২৬ইং
গোসাইরহাট ,শরীয়তপুর
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment