কবিতা-আত্মার নীরব আর্তি - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Thursday, 12 March 2026

কবিতা-আত্মার নীরব আর্তি

কবিতা-আত্মার নীরব আর্তি লেখক: নিশিতা নাজনীন নীলা ছদ্মনাম: আল-মাওয়াকিফ
লেখক: নিশিতা নাজনীন নীলা

আত্মা এ এক অনন্ত যাত্রী, যা নিঃশব্দে নিজের অস্তিত্বের গভীরতায় ভেসে বেড়ায়। তার আর্তি কোনো শব্দে প্রকাশ পায় না, কোনো চোখে দেখা যায় না, কিন্তু প্রতিটি শ্বাসে মানুষ অনুভব করে তার নীরব আক্ষেপ। এই আর্তি হয়তো এক চিরন্তন প্রত্যাশা একটি গভীর সত্যের অনুসন্ধান, যা কেবল নিজের অন্তর্দৃষ্টি দিয়ে অনুভব করা যায়। আত্মা চিৎকার করে না, তবু তার নীরবতা শুনতে হলে মানুষকে প্রথমে নিজের ভেতরের নিঃশব্দকে শোনতে হয়। প্রতিটি দুঃখ, প্রতিটি আনন্দ এই নীরব আর্তির সাক্ষী। মানবচেতনা যত গভীরে ডুবে যায়, আত্মার এই আর্তি তত প্রকট হয় যেন সময়ের ভেতরে লুকানো এক নিঃশেষিত দীপ। কখনও এই আর্তি হয় দার্শনিক, কখনও তা হয় আধ্যাত্মিক বিপ্লব। কারণ আত্মা জানে যে মানুষ নিজের নীরব আর্তির সঙ্গে একত্র হয়, সে এক অদৃশ্য মহাদেশের দ্বারপ্রহরী হয়ে ওঠে, যেখানে শুধুই সত্য, শুধুই প্রজ্ঞা, শুধুই অদৃশ্য আলোর প্রতিধ্বনি। এই আর্তির মধ্যে লুকিয়ে আছে সমস্ত মানবিক প্রশ্নের উত্তর, কিন্তু তা খুঁজে পেতে হলে প্রথমে মানুষকে হারাতে হয় নিজের অহংকার, নিজের সীমাবদ্ধতা, আর নিঃশেষে পেতে হয় নিজের সত্যিকারের আত্মাকে। যে মানুষ এই নীরব আর্তির গভীরে ডুবে যায়, সে আর নিছক জীবিত থাকে না সে নিজের ভেতরের মহাবিশ্বের নির্দোষ পর্যবেক্ষক, নিরব জ্যোতির্ময় যাত্রী। .................... লেখক: নিশিতা নাজনীন নীলা ছদ্মনাম: আল-মাওয়াকিফ তারিখ : ১২/০৩/২০২৬ ইং..

No comments:

Post a Comment