কবিতা — বিষাদ মাখা জুলাই - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Monday, 16 March 2026

কবিতা — বিষাদ মাখা জুলাই

 কবিতা — বিষাদ মাখা জুলাই 

                 (লেখক—সিফাত খাঁন)



জুলাই আসে ঝড়ের ছলে,

আকাশ ভেঙে নামে বৃষ্টি–অতলে।

কারো চোখে জল, কারো বুকে শোক,

কেন যেন হারিয়ে যায় পরিচিত লোক…


গ্রীষ্ম শেষে মনখারাপের ছায়া,

রোদ্দুরে পুড়ে যায় প্রিয় মুখের মায়া।

ভাঙা সড়কে পড়ে থাকে গল্পের কাঁচ,

জুলাই যেন শুধু বিদায়ের স্পর্শ!


পত্রিকায় নাম, ছবির নিচে বয়স,

“সে আর ফিরবে না”—এক চিরন্তন সংশয়।

কে জানতো সকালটা শেষ হবে কান্নায়?

কে বুঝবে জুলাইয়ের বুকে এত অভিমান রয়?


মা হারায় সন্তান, ভাই হারায় ভাই,

বন্ধু খোঁজে বন্ধুকে—কিন্তু কেউ নাই।

এ শহরের রাস্তায় পড়ে থাকে প্রশ্ন,

“জুলাই তুমি এলে কেন, কিসের অভিশাপ তোর বক্ষ?”


আকাশ জানে না উত্তর, বৃষ্টি দেয় না ব্যাখ্যা,

প্রতিবারই রেখে যায় হৃদয়ের বিষাদ রেখা।

জুলাই মানেই শোক, জুলাই মানেই যন্ত্রণা,

জুলাই মানেই ভেঙে পড়া হাজার কল্পনা।


                      

            

No comments:

Post a Comment