কবিতা- আমার বাড়ি এসো
লেখকঃ নাট্যকার মোঃমনির সরদার
আমার বাড়ি এসো
দরজা খোলা আছে,
মায়ার ঘ্রাণ চেনা মুখ
হাসি ভরা।
পরিচিত কণ্ঠ
ডাকে ধীরে,
মনের টান মাটির
মায়ার সুরে
ফিরি নীরে একা।
ঘরের ভেতর
স্মৃতির ধান
স্নেহে ভরা গ্রাম,
আঙিনাজুড়ে
হাসির গান।
মায়ের রান্না
গরম ঝোল,
ভালোবাসায়
ভরে বোল।
চেনা দোলনা
দুলে হাওয়ায়,
আমার শৈশব স্মৃতি
ফিরে পাওয়ায়।
চেনা বিছানা
ভাতঘুম আসে,
আমার নরম সুখ
মনে ভাসে।
মাটির বাড়ি মানে
কলরব ,
হাসি খেলা
অন্তহীন রবে।
মনের খুনসুটি
ভাই-বোনে,
আদর মাখা
প্রতি ক্ষণে।
আমাদের ছোট্ট ঘর
মায়া ভরা,
আয়োজন
সবার ধারা।
বাড়ির প্রতিটি কোণে
স্মৃতি রয়,
আমাদের প্রতিটি ক্ষণে
ভালোবাসা হয়।
তাই বলি বাবা- মায়ের
ডাকে দূরে নও,
আমার বাড়ি
একবার এসো।
.....................
লেখকঃ নাট্যকার মোঃমনির সরদার
১৫/৩/২৬ইং
গোসাইরহাট ,শরীয়তপুর।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment