মন ঘ্রাণে মাতোয়ারা
লেখকঃ নাট্যকার মোঃমনির সরদার
উৎসর্গ Nafiza Jui
নাফিজা জুঁই
সুরের ঢেউ,
মিষ্টি কণ্ঠ
মনের নৌ।
গানের ডাকে
জাগে মন,
নরম সুরে
ভরে ক্ষণ।
চাঁদের আলো
তার হাসি,
সুরের মাঝে
ভালোবাসি।
মিষ্টি গানে
স্বপ্ন জাগে,
শ্রোতার মন
সাথে লাগে।
তার কণ্ঠে
ফুলের ঘ্রাণ,
মনে বাজে
সুরের টান।
রাতের তারা
জুঁই যেন,
গানের আলো
ছড়িয়ে দেয়।
নরম সুরে
ভেসে যায়,
ভালোবাসা
মন ছুঁয়ায়।
শুনলে গান
থামে ক্ষণ,
জুঁইয়ের সুরে
হাসে মন।
বাতাস বয়ে
সুরের রেশ,
জুঁইয়ের গান
ভালো বেশ।
তার কণ্ঠে
নরম ছোঁয়া,
মনের মাঝে
স্বপ্ন বোনা।
সুরের নদী
বয়ে যায়,
জুঁইয়ের গান
মন ভাসায়।
গানের পাখি
ডাকে দূর,
জুঁইয়ের কণ্ঠ
মধুর সুর।
চোখে আলো
মুখে হাসি,
তার গানেই
ভালোবাসি।
মনের বনে
ফোটে ফুল,
জুঁইয়ের সুর
করে ভুল।
নরম রাত
চাঁদের আলো,
জুঁইয়ের গান
লাগে ভালো।

No comments:
Post a Comment