মালদ্বীপে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি নিহত, আহত ২ - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Friday, 13 March 2026

মালদ্বীপে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে অগ্নিকাণ্ডে ৫ জন প্রবাসী বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি। শুক্রবার (১৩ মার্চ) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে। নিহত ৫ বাংলাদেশি হলেন– তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। এ অগ্নিকাণ্ডে দুইজন প্রবাসী বাংলাদেশি কর্মী আহত হয়েছেন। তারা হলেন– জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন। মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, হাইকমিশন থেকে ঘটনাটি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যারা গুরুতর আহত হয়েছেন তাদের মালে আইজিএম হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সূত্র:বাংলানিউজ

No comments:

Post a Comment