Sunday, 15 March 2026
সাহ্রিতে মাংস চাইতে গিয়ে মায়ের উপর হামলা, ছেলেকে কলসি ঝুলিয়ে বাজারে ঘোরাল চেয়ারম্যান
বৃদ্ধ মা ভোররাতে সাহ্রি খাওয়ার সময় ছেলের ঘরে রান্না করা একটু ছাগলের মাংস খেতে চেয়েছিলেন। ছেলে (৩৬) মাংস না দিয়ে উল্টো মাকে মারধর করেন। মা ভোররাতেই কাঁদতে কাঁদতে বিচার নিয়ে হাজির হন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বাড়িতে। চেয়ারম্যান রোববার সকালে অভিযুক্ত ছেলেকে চৌকিদার (গ্রাম পুলিশ) দিয়ে ধরে আনেন। পরে ইউনিয়ন পরিষদে প্রকাশ্য সালিসে ছেলের গলায় পানিভর্তি কলস ঝুলিয়ে স্থানীয় বাজার ঘোরানো হয়।
ঘটনাটি নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের একটি গ্রামের। ওই ঘটনায় আজ রোববার সকালে ছাতারপাইয়া বাজার-সংলগ্ন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে সালিস করেন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান। চেয়ারম্যানের সালিসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার হয়।
ভিডিওতে চেয়ারম্যান আবদুর রহমান উপস্থিত লোকজনের উদ্দেশে আরও বলতে শোনা যায়, ‘এ রকম কোনো ব্যক্তি যদি মাকে ভাত না দেয়, মারধর করে তাহলে বিচার নিয়ে আমাদের কাছে আসবেন, কোনো জেলজুলুমের দরকার নাই। বিচার আমরা করব।’
পরে বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে চেয়ারম্যান আবদুর রহমান প্রথম আলোকে বলেন, বৃদ্ধ মা ছেলের ঘরে ছাগলের মাংস রান্না হয়েছে শুনে গত শনিবার ভোররাতে সাহ্রি খাওয়ার সময় এক টুকরো মাংস চেয়েছিলেন। ছেলে মাংস তো দেননি, উল্টো মাকে মারধর করেছেন। লাথির পর লাথি দিয়েছেন। ভোররাতেই মা কাঁদতে কাঁদতে তাঁর বাড়িতে এসে ঘটনাটি অবহিত করে বিচারপ্রার্থী হন। এরপর আজ সকালে তিনি চৌকিদার পাঠিয়ে ধরে এনে বিচারের ব্যবস্থা করেন।
মাকে মারধরের অভিযোগে ছেলেকে ধরে এনে সালিসে গলায় পানিভর্তি কলসি ঝুলিয়ে বাজারে ঘোরানোর ঘটনা তিনি পরস্পরের মুখে শুনেছেন বলে উল্লেখ করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার। প্রথম আলোকে তিনি বলেন, গ্রাম্য সালিসে আদালত করার তাঁর অধিকার আছে। কিন্তু এ ধরনের বিচারব্যবস্থার কথা আগে তিনি শোনেননি। বিষয়টি দৃষ্টিকটু। এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
July24bd একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদভিত্তিক প্ল্যাটফর্ম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশ ও বিদেশের সর্বশেষ খবর দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।
আমাদের ওয়েবসাইটে নিয়মিতভাবে রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, শিক্ষা, অর্থনীতি, প্রযুক্তি, খেলাধুলা, বিনোদনসহ গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী নানা বিষয়ের সংবাদ প্রকাশ করা হয়। প্রতিটি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
July24bd বিশ্বাস করে—
সঠিক তথ্যই একটি সচেতন সমাজ গঠনের মূল চাবিকাঠি।
পাঠকের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা করে যেতে চাই।
আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
— July24bd টিম

No comments:
Post a Comment