![]() |
| ছবিঃ কবি মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী |
নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কাটানিশার গ্রামে ১৯৮৫ সালের ২৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন কবি মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী। তিনি একজন প্রতিশ্রুতিশীল কবি ও সাহিত্যিক হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছেন।
ছোটবেলা থেকেই সাহিত্যচর্চার প্রতি আগ্রহী ছিলেন তিনি। পরবর্তীতে স্বরচিত কবিতা ও লেখালেখির মাধ্যমে তাঁর সাহিত্যিক জীবন বিকশিত হয়। বর্তমানে তিনি বিভিন্ন দৈনিক পত্রিকা, ম্যাগাজিন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত কবিতা ও সাহিত্যকর্ম প্রকাশ করে আসছেন।
যদিও এখন পর্যন্ত তাঁর কোনো একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়নি, তবে যৌথ কাব্যগ্রন্থে তাঁর অংশগ্রহণ উল্লেখযোগ্য। তাঁর লেখা স্থান পেয়েছে “চব্বিশের গণবিস্ফোরণ”, “বাংলা আমার অহংকার”, “চব্বিশের আন্দোলন”, “কবির কাব্যে স্বপ্ন”, “স্মরণীয় কাব্য”, “কবিতার প্রহর”, “অভিমানী শব্দমালা”, “কলমের আঁচড়ে স্বপ্ন বুনন”, “কাব্য স্বদেশ”, “নিরুদ্দেশ হওয়া কিছু সুখ”, “বসন্তের পাখি”, “কালজয়ী কাব্য”, “জীবনের চূড়ান্ত প্রত্যাশা”, “চতুর্থবসন্তে আস সুফিয়া”, “৩০০ কবির ৩০০ কাব্য”, “প্রজন্ম কাব্য মঞ্জুরী”, “প্রগতির আলো” ও “আমার কাব্য”সহ বহু যৌথ গ্রন্থে।
এছাড়াও তাঁর স্বরচিত কবিতা, গল্প ও অনুগল্প বিভিন্ন ম্যাগাজিন ও অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে, যা পাঠকমহলে প্রশংসিত হয়েছে।
সাহিত্যাঙ্গনে তাঁর এই ধারাবাহিক অবদান ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

No comments:
Post a Comment