সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধ ভাবে পাহাড়টিলা কেটে ও কোয়ারী থেকে সংগ্রহ করা পাথর মজুদ ও ক্রাশিং করে পরিবেশ বিপন্ন ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি সৃষ্টির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জৈন্তাপুর উপজেলার কদমখাল ও ৪নং বাংলা বাজার এলাকায় অবৈধ ভাবে টিলার পাথর ক্রাশিংয়ের দায়ে দুইটি ক্রাশার মিলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩রা মার্চ) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্টে পরিবেশ বিপন্ন করা এবং জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টির অপরাধে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ৫৩ ধারায় দুইটি ক্রাশার মিলকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। অভিযানে আরো অংশ নেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা সহ পুলিশের একটি টিম।
অভিযানকালে দেখা যায়, অনুমোদন ছাড়াই টিলার পাথর ক্রাশিং কার্যক্রম পরিচালনার ফলে আশপাশের পরিবেশ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। এ প্রেক্ষিতে আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় টিলা কেটে পাথর উত্তোলন বন্ধে ও অবৈধ পাথর ক্রাশিংয়ের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। পরবর্তীতে অন্যান্য মিলে অভিযান পরিচারনা করা হবে।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment