সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাকুর বাজার রোডে রোববার রাত ৯টার দিকে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘোষ গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন, আর আরও দুইজন গুরুতর আহত হন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সীমান্তের দিকে যাওয়ার সময় ভারতীয় অবৈধ মালবাহী ডিআই/পিকআপ দ্রুত গতিতে রোডে চলে আসে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পথচারীদের ধাক্কা দেয়। আহতদের দ্রুত উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, সীমান্তবর্তী এলাকায় এমন অবৈধ মালবাহী গাড়ির চলাচল প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারা প্রশাসনের কাছ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment