সিলেটে জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৫৫ হাজার ঘনফুট বালু জব্দ, ৯ জন আটক - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Sunday, 22 February 2026

সিলেটে জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৫৫ হাজার ঘনফুট বালু জব্দ, ৯ জন আটক

সিলেটের সীমান্তবর্তী পর্যটন এলাকা জাফলংয়ে এ অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ৫৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জাফলং, জুমপাড়া ও বল্লাঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ৮০ থেকে ৯০টি বারকি নৌকা এবং ১৫টি ইঞ্জিনচালিত নৌকা বিনষ্ট করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক। এ সময় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি (তদন্ত)সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও অভিযানে অংশ নেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে এ কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে প্রশাসন।

No comments:

Post a Comment