আরিয়ান হাসান অলি(নেত্রকোণা)থেকে:
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ডক্টর রফিকুল ইসলাম হিলালী।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে তিনি কেন্দুয়া শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাতে অংশ নেন। এ সময় তিনি গভীর শ্রদ্ধা ও বিনম্র কৃতজ্ঞতার সঙ্গে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেন।
শ্রদ্ধা নিবেদনকালে কেন্দুয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কেন্দুয়া মুক্তিযোদ্ধা সংসদের সদস্য, কেন্দুয়া থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দুয়া উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ, কেন্দুয়া প্রেস ক্লাবের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের জাতিসত্তার চিরন্তন প্রেরণা। তাদের ত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি মাতৃভাষায় কথা বলার অধিকার। তিনি ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা ধারণ করার আহ্বান জানান।
Saturday, 21 February 2026
মহান শহীদ দিবসে কেন্দুয়ায় ভাষা শহীদদের স্মরণে এমপি হিলালীর শ্রদ্ধা নিবেদন
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন


No comments:
Post a Comment