কবিতা - জুলাই বিপ্লব - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Monday, 23 February 2026

কবিতা - জুলাই বিপ্লব

 

জুলাই বিপ্লব  

লেখক - নাট্যকার মোঃমনির সরদার 

লেখক - নাট্যকার মোঃমনির সরদার 


জুলাই সনদ

কোন কবিতা নয়,

জুলাই

রক্তে লেখা বিপ্লব।


রাস্তায় আগুন

স্লোগানে বজ্র,

দেয়ালে দেয়ালে

লাল তারিখ।


ক্যালেন্ডার কাঁপে

সময়ের ভেতর,

মাঠ ভরে ওঠে

মুষ্টিবদ্ধ হাত।


চোখে জ্বলে

অপরাজেয় স্বপ্ন,

গুলির শব্দ

ছিন্ন নীরবতা।


মায়ের আর্তনাদ

আকাশ কাঁদে,

শহীদ নাম

বাতাসে লেখা।


পিচঢালা পথে

রক্তের দাগ,

মুছে না সহজে

ইতিহাস জানে।


কারাগারের দেয়াল

শোনে প্রতিজ্ঞা,

শিকল কাঁপে

ভোরের আগে।


জুলাই মানে

ভয় ভাঙা দিন,

জুলাই মানে

অগ্নি শপথ।


কেউ থামাতে পারে না

জাগ্রত জনতা,

কণ্ঠে কণ্ঠে

একটাই উচ্চারণ।


অন্যায় হারবে

ন্যায় হবে প্রতিষ্ঠিত ,

জুলাই সনদ

কাগজে নয়।


মানুষের বুকে

খোদাই করা,

রক্তের অক্ষর

অমোচনীয়।


জুলাই

এখনও জ্বলছে,

স্বাধীনতার পথে

অদম্য বিপ্লব।


No comments:

Post a Comment