কবিতা- বাবা /লেখক- নাট্যকার মোঃমনির সরদার
 |
| | লেখক- নাট্যকার মোঃমনির সরদার
|
আমার মসজিদ বাবা
আমার চলার শক্তি বাবা,
সেজদার দাগ
তোমার কপালে।
ভোরের আজান
তোমার কণ্ঠে বাবা ,
হাত ধরে
নিয়েছিলে মসজিদে।
ছোট পায়ে
বড় শিক্ষা আমার,
নামাজের কাতার
শিখিয়েছে শৃঙ্খলা।
হালাল রুটি
ঘামের দামে বাবা ,
কঠিন দিনে
অটল সাহস বাবা।
ঝড় এলে
তুমিই আমার দেয়াল বাবা,
ভয় এলে
তুমিই দোয়া।
চোখের কঠোরতার
ভেতরে মায়া,
শাসনের আড়ালে
নরম হৃদয় বাবা।
আমি পথ হারালে
তুমিই দিশা,
ভুল করলে বাবা
তুমিই করো ক্ষমা।
রাতে জেগে
আমার চিন্তা,
নীরব কাঁধে
আমার ভরসা।
আমার মসজিদ বাবা
আমার জীবনের কিবলা,
তোমার ছায়ায়
শান্ত পৃথিবী।
বাবা তুমি আছো
তাই শক্ত আমি,
বাবা
তুমি আমার দোয়া
তুমিই আমার আলো।
.................…..
লেখক- নাট্যকার মোঃমনির সরদার
গোসাইরহাট ,শরীয়তপুর।
No comments:
Post a Comment