কবিতা- প্রাণের বইমেলা - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Thursday, 26 February 2026

কবিতা- প্রাণের বইমেলা

কবিতা- প্রাণের বইমেলা লেখকঃ নাট্যকার মোঃমনির সরদার
লেখকঃ নাট্যকার মোঃমনির সরদার

মাঠজুড়ে আলো রঙিন ব্যানার, কাগজের গন্ধ স্বপ্নের ঢেউ। স্টলে স্টলে নতুন বই, পাতা উল্টালেই অন্য জগৎ। শিশুর হাসি কিশোর চোখে, রোমাঞ্চ নাচ অজানা পথে। কবির কণ্ঠ মাইকে ভাসে, শব্দগুলো ডানা মেলে। প্রাণের বইমেলা শুধু কেনাবেচা নয়, এ এক উৎসব মনের মিলন। ধুলোমাখা পথে হেঁটে চলে মানুষ, হাতে তালিকা হৃদয়ে ভালোবাসা। পুরোনো লেখক নতুন স্বর, অটোগ্রাফে জমে স্মৃতির ভোর। চায়ের কাপে আড্ডা গাঢ়, তর্কে তর্কে ভাবনার আগুন। পাতার ভাঁজে লুকানো স্বপ্ন, শব্দের ভেলায় দূরে যাওয়া। প্রাণের বইমেলা আমার আশ্রয়, জ্ঞান আর ভালোবাসার অমলিন ঠিকানা। বছর ঘুরে আবার ডাকে সে আমায়, এসো, শব্দ ছুঁয়ে নিজেকে খুঁজে নাও। ................... লেখকঃ নাট্যকার মোঃমনির সরদার ২৬/২/২৬ইং গোসাইরহাট ,শরীয়তপুর।

No comments:

Post a Comment