কবিতা - প্রিয় বাবা
লেখক - নাট্যকার মোঃমনির সরদার
বাবা মানে ছায়া
রোদে ঠান্ডা হাওয়া
বাবা মানে হাত
ভয় পেলে প্রভাত,
মেয়ে তার চোখে
স্বপ্ন নীল শোকে।
হাসিতে ঝরে
ফুল ভোর ঘরে,
ছোট্ট সে পাখি
বাবারই ডাকি।
আঙুলটা ধরে
হাঁটে ধীরে ধীরে,
পড়ে গেলে সাথে
তুলে নেয় হাতে।
রাতের আঁধারে
গল্প যে ঝরে,
বাবার বুকে
নির্ভয় সুখে।
মেয়ে বড় হলে
চিন্তা যায় বেড়ে,
তবু সে থাকে
হৃদয়েরমাঝে।
কথায় না ধরা
লেখায় না ভরা,
এই যে সম্পর্ক
সবচেয়ে অলৌকিক।
বাবা আর মেয়ে
ভালোবাসা বয়ে,
সারা জীবন ধরে
এক সুরের তরে।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন


No comments:
Post a Comment