 |
সামাজিক মাধ্যমে বিশ্বনেতাদের অবস্থান: শীর্ষে যিনি, পিছিয়ে যারা
|
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় বিশ্বনেতাদের মধ্যে শীর্ষ অবস্থান ধরে রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্ল্যাটফর্মটির সাম্প্রতিক প্রকাশিত তথ্য অনুযায়ী, মোদির অনুসারীর সংখ্যা ১০ কোটিরও বেশি, যা তাকে বৈশ্বিক রাজনৈতিক নেতাদের তালিকায় প্রথম স্থান দিয়েছে। খবর খালিজ টাইমসের।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পা, যার অনুসারীর সংখ্যা প্রায় ৪ কোটি ৩২ লাখ। অর্থাৎ মোদির তুলনায় তিনি অনেকটাই পিছিয়ে। অন্যান্য বিশ্বনেতাদের মধ্যে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রোভ সুবিয়েন্তোর অনুসারী এক কোটি ৫০ লাখ, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার এক কোটি ৪৪ লাখ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের এক কোটি ১৬ লাখ এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেবিয়ার মিলায়ের ৬৪ লাখ।
২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরই ইনস্টাগ্রামে যুক্ত হন মোদি। প্রচলিত গণমাধ্যমে তুলনামূলক কম সাক্ষাৎকার দিলেও তিনি দৃশ্যভিত্তিক ও ইন্টারঅ্যাকটিভ প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশ-বিদেশের নাগরিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন।
এদিকে, ২০২৫ সালের নির্বাচিত বিশ্বনেতাদের অনুমোদন জরিপে (স্ট্যাটিস্তা) দেশীয় জনপ্রিয়তার ক্ষেত্রেও মোদি শীর্ষে রয়েছেন। তার অনুমোদনের হার ৭০ শতাংশ, যেখানে ‘অসম্মতি’ ২৩ শতাংশ। বর্তমানে তিনি দুই দিনের সরকারি সফরে ইসরায়েলে অবস্থান করছেন। সেখানে তাকে সর্বোচ্চ সম্মাননা ‘স্পিকার অব দ্য নেসেট মেডেল’ প্রদান করা হয়েছে।
No comments:
Post a Comment