যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার কঠোর জবাব দিচ্ছে ইরান। মার্কিন বাহিনীকে সহযোগিতার অভিযোগে উপসাগরীয় দেশগুলোতেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসলামি প্রজাতন্ত্রের বাহিনী। এরই অংশ হিবেবে এবার সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ।
এর আগে বাহরাইনে ওয়াশিংটনের পঞ্চম নৌবহরের সদর দফতরে হামলা চালিয়েছে ইরান। এতে সেটি ধ্বংস হয়ে গেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে। এরপর কুয়েত, কাতার ও আরব আমিরাতের ভূমিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ছোড়া হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ হামলা চালালে মধ্যপ্রাচ্যে ফের শুরু হয়ে যায়।
সূত্র: আলজাজিরা।
Saturday, 28 February 2026
এবার সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment