শিক্ষক থেকে প্রতিমন্ত্রী পদে ববি হাজ্জাজ - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Tuesday, 17 February 2026

শিক্ষক থেকে প্রতিমন্ত্রী পদে ববি হাজ্জাজ

বিএনপি সরকারের মন্ত্রিসভায় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রতিমন্ত্রীদের শপথ পড়ান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান হয়। ববি হাজ্জাজ একজন উদ্যোক্তা, শিক্ষাবিদ ও সমাজসেবক হিসেবে পরিচিত। শিক্ষা ও যুব উন্নয়নমূলক নানা উদ্যোগে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। দলীয় সূত্র বলছে, শিক্ষা খাতে তার অভিজ্ঞতা, ব্যবস্থাপনাগত দক্ষতা এবং তরুণ প্রজন্মের সঙ্গে কাজের অভিজ্ঞতার কারণেই তাকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ববি হাজ্জাজ রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। অত্যন্ত প্রভাবশালী এবং সম্পদশালী পরিবারে তার জন্ম। বাবা মুসা বিন শমসের (যিনি প্রিন্স মুসা নামে সমধিক পরিচিত), বাংলাদেশের ব্যবসা জগতের এক প্রভাবশালী ব্যক্তিত্ব। কিন্তু ববি হাজ্জাজ নিজেকে কেবল বাবার পরিচয়ে সীমাবদ্ধ রাখতে চাননি। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করেন। বিদেশে দীর্ঘ সময় কাটালেও দেশের প্রতি তার টান ছিল প্রবল। সেই টান থেকেই তিনি দেশে ফিরে আসেন। তখন তার সামনে কর্পোরেট জগতে বা বাবার ব্যবসায় যোগ দেয়ার বিশাল সুযোগ ছিল। কিন্তু তিনি বেছে নিলেন শিক্ষকতা এবং রাজনীতির পিচ্ছিল পথ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কাজ করার সময় তিনি তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। ববি হাজ্জাজের রাজনীতিতে হাতেখড়ি হয় জাতীয় পার্টির হাত ধরে। তিনি হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। সুদর্শন, সুবক্তা এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত ববি হাজ্জাজ দ্রুতই মি ডিয়ার নজরে চলে আসেন। আরও পড়ুনhttp://www.july24bd.online/2026/02/blog-post_546.html অনেকে মনে করেছিলেন, তিনি হবেন জাতীয় পার্টির আধুনিক মুখ। তবে রাজনীতি সবসময় সরল রেখায় চলে না। ২০১৪ সালের নির্বাচনের সময় রাজনৈতিক মতপার্থক্যের কারণে তিনি জাতীয় পার্টি থেকে সরে আসেন। নিজের রাজনৈতিক দর্শন বাস্তবায়নের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন নিজস্ব দল- জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ পেয়েছেন ৮৮,৩৮৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াতে ইসলামীর সমর্থিত ১১ দলীয় ঐক্যের প্রার্থী মামুনুল হক পেয়েছেন ৮৬,০৬৭ ভোট। অল্প ব্যবধানের এ লড়াইয়ে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন ববি হাজ্জাজ।

No comments:

Post a Comment