নতুন মন্ত্রিসভার শপথের আগেই নিজ মন্ত্রণালয় থেকে বিদায় নিচ্ছেন উপদেষ্টারা। সোমবার দুপুরে তেজগাঁও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিদায়ী বক্তব্য দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এদিকে বিদায়ী ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, তিনি ফিরছেন আগের লেখালেখির জীবনে।
গণ-অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের। গত ১৮ মাস ধরে দেশ পরিচালনা করছে অন্তর্বর্তী সরকার। নেতৃত্ব দেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মঙ্গলবার শপথ নিতে যাচ্ছে বিএনপি সরকার। এর মধ্য দিয়ে শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ। শেষবেলায় নিজ কার্যালয়ের কর্মীদের কাছ থেকে বিদায় নেন প্রধান উপদেষ্টা।
বুধবার পররাষ্ট্রে আসছেন নতুন মন্ত্রী। এর আগেই বিদায়ী সংবর্ধনা দেওয়া হলো উপদেষ্টা তৌহিদ হোসেনকে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘ভালো-মন্দ মিলিয়ে তো দেড় বছর কেটে গেল। এখন আমি আমার পুরোনো জীবনে ফিরে যাবো। কিছু লেখালেখি ও মাঝেমধ্যে কিছু কথা বলা এটুকুই। সেই সূত্রে আপনাদের সাথে হয়তো ফের দেখা হবে।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment