Saturday, 14 February 2026
ডন ৩’-এ অভিনয় করা নিয়ে মুখ খুললেন হৃতিক
নির্মাতা ফারহান আখতারের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডন’। এই সিরিজের প্রথম দুই কিস্তিতে অভিনয় করেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তৃতীয় কিস্তিতে শাহরুখের জায়গায় রণবীরের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের কথা থাকলেও গুঞ্জন ওঠে এই ছবিটি থেকে ‘ধুরন্ধর’ তারকাও সরে দাঁড়িয়েছেন।
এরপরই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে শাহরুখ বা রণবীর নয়, তৃতীয় কিস্তিতে আইকনিক এই চরিত্রে অভিনয় করবেন হৃতিক রোশন। অনেকেই ভেবেছিলেন এই গুঞ্জনই হয়তো সত্যি হতে চলেছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন হৃতিক।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এ নিয়ে জবাব দেন ‘কৃষ’খ্যাত এই তারকা। অভিনেতা বলেন, ‘ক্রমাগত এই জল্পনা আগুনের মতো ছড়িয়ে পড়ছে। এবার মনে হয় এর রাশ টানার সময় এসে গিয়েছে। কারণ গুঞ্জন আর এখন গুঞ্জন থাকছে না।
এটা রীতিমতো নানা বিতর্কের জন্ম দিচ্ছে, যা দিনের পর দিন সহ্য করাও এবার মুশকিল হয়ে দাঁড়িয়েছে। চারদিকে গুঞ্জন, আমি নাকি ‘ডন থ্রি’ ছবিতে অভিনয় করছি।’
এখন পর্যন্ত এই সিনেমার কোনো প্রস্তাবই পাননি জানিয়ে হৃতিক বলেন, ‘আমি একটা কথাই বলতে চাই, অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের ছেড়ে যাওয়া জুতায় আমি পা গলাচ্ছি না। তার থেকেও বড় কথা আমার কাছে কখনো এই ছবির প্রস্তাবই আসেনি। যা রটছে তার পুরোটাই ভুয়া, ভিত্তিহীন।’
পাশাপাশি গণমাধ্যমের কাছে তিনি অনুরোধ জানান, গুজব না ছড়িয়ে তারা যেন সংবাদের সত্য-মিথ্যা যাচাই করে তারপর সংবাদ পরিবেশন করেন।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
July24bd একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদভিত্তিক প্ল্যাটফর্ম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশ ও বিদেশের সর্বশেষ খবর দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।
আমাদের ওয়েবসাইটে নিয়মিতভাবে রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, শিক্ষা, অর্থনীতি, প্রযুক্তি, খেলাধুলা, বিনোদনসহ গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী নানা বিষয়ের সংবাদ প্রকাশ করা হয়। প্রতিটি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
July24bd বিশ্বাস করে—
সঠিক তথ্যই একটি সচেতন সমাজ গঠনের মূল চাবিকাঠি।
পাঠকের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা করে যেতে চাই।
আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
— July24bd টিম

No comments:
Post a Comment