ছাত্রদলের সাবেক ৮ সভাপতি-সম্পাদক সংসদে, মন্ত্রিসভায় ৪ - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Friday, 20 February 2026

ছাত্রদলের সাবেক ৮ সভাপতি-সম্পাদক সংসদে, মন্ত্রিসভায় ৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক চার কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক। একসময় ছাত্র রাজনীতির অগ্রভাগে থাকা এসব নেতা এখন রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রদলের সাবেক আট কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চারজন জায়গা করে নিয়েছেন মন্ত্রিসভায়। মন্ত্রিসভায় স্থান পাওয়া নেতারা হলেন—ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সুলতান সালাউদ্দিন টুকু ও রাজীব আহসান এবং সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পূর্ণমন্ত্রী হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সুলতান সালাউদ্দিন টুকু কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন। রাজীব আহসান ও হাবিবুর রশিদ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এবারের নির্বাচনে ছাত্রদলের সাবেক আট নেতা এমপি নির্বাচিত হন। লক্ষ্মীপুর-৩ (সদর উপজেলা) আসনে নির্বাচিত হয়েছেন সংগঠনটির সাবেক সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। খুলনা-৪ আসন থেকে প্রথমবারের মতো ধানের শীষ প্রতীকে জয় পান সংগঠনটির সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল। টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে জয়ী হয়েছেন সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালি) আসনে বিএনপি প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম। ঢাকা-৯ আসনে ধানের শীষ প্রতীকে এমপি নির্বাচিত হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব। বরিশাল-৪ আসন থেকে জয় পেয়েছেন সংগঠনটির সাবেক সভাপতি রাজীব আহসান। নির্বাচিতদের মধ্যে আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, আমিরুল ইসলাম খান আলিম, হাবিবুর রশিদ হাবিব ও রাজীব আহসান প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।

No comments:

Post a Comment