জুনিয়র টাইগ্রেসের সাহসী জয়: থাইল্যান্ডকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Monday, 16 February 2026

জুনিয়র টাইগ্রেসের সাহসী জয়: থাইল্যান্ডকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ

নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সে টানা দ্বিতীয় জয়ের দেখা পেল বাংলাদেশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) থাইল্যান্ডের জাতীয় দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের জয়টা ছিল ঘাম ঝরানো। প্রতিপক্ষের ১০৩ রান তাড়া করতে নেমে ১ বল হাত রেখে টুর্নামেন্টে টানা দ্বিতীয় সাফল্যের দেখা পেয়েছে লাল-সবুজের মেয়েরা। জিতেছে ৩ উইকেটের ব্যবধানে। ব্যাংককে নিয়মিত বিরতিতে প্রতিপক্ষের উইকেট তুলে নেয় জুনিয়র টাইগ্রেসরা। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেন নান্নাপাত কোচারোয়েনকাই। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান আসে নাতথাকান চানথামের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন ফাহিমা খাতুন এবং শরিফা খাতুন। লক্ষ্য তাড়ায় শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। মাত্র ১১ রানে হারায় ৩ উইকেট। এরপর লতা মণ্ডলকে সঙ্গে নিয়ে সেই ধাক্কা সামাল দেন শামিমা সুলতানা। দুজনের প্রতিরোধে আসে ৪৩ রান। ওপেনার শামিমা ২৬ রান করে থামেন। দলের হয়ে লতা খেলেন সর্বোচ্চ ৩০ রানে ইনিংস। অধিনায়ক ফাহিমা ১২ রানে করে সাজঘরে ফেরেন। চাপের মুখে দলের জয়ের পথ সুগম করেন ফারজানা ইয়াসমিন। ১৫ তার ২৩ রানের ইনিংসেই মূলত রক্ষা পায় বাংলাদেশ। তিনিই হয়েছেন ম্যাচসেরা। ফারজানা আউট হওয়ার পর শেষ কাজটুকু সারেন শরিফা খাতুন (২) এবং জান্নাতুল ফেরদৌস (১)। টুর্নামেন্টে বাংলাদেশ শুভসূচনা পেয়েছিল শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে। টানা দ্বিতীয় জয়ে পূর্ণ ৪ পয়েন্টে ‘বি’ গ্রুপে শীর্ষে রয়েছে লাল-সবুজ দল।

No comments:

Post a Comment