Wednesday, 18 February 2026
রাজবাড়ী আ.লীগ কার্যালয়ে এবার টাঙানো হলো মুজিব-হাসিনার ছবি
কার্যক্রম নিষিদ্ধ রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এবার শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি টাঙানো হয়েছে। এছাড়াও ‘বাংলাদেশ আওয়ামী লীগ, রাজবাড়ী জেলা কার্যালয়’ লেখা একটি ব্যানারও টাঙানো হয়।
ব্যানারে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুর ছবি বসানো রয়েছে।
বুধবার ভোরের কোনো এক সময় এগুলো টাঙানো হয়। এর আগে মঙ্গলবার শুধু জাতীয় পতাকা ও কার্যালয়ের সামনে একটি ব্যানার টাঙানো হয়েছিল।
এদিকে ব্যানার এবং ছবিগুলো কখন টাঙানো হয়েছে কেউ দেখেনি। তবে আজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে মুখোশপরা কয়েকজন তরুণকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি হাতে নিয়ে ধরে থাকতে দেখা যায়। একই সঙ্গে তাদের ছবি কার্যালয়ের ভেতর লাগাতে দেখা যায়। ছবিতে ভোরের দিকে আলোর মতো দেখা যায়। তাতে ধারণা করা হচ্ছে ভোরের কোনো এক সময় এসব লাগানো হয়।
বুধবার বেলা ১১টার দিকে রাজবাড়ী শহরের রেলগেট শহীদ স্মৃতি চত্বরের পাশে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে দেখা যায়, কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুর ছবি সম্বলিত ব্যানার ঝুলছে। কার্যালয়ের ভিতর বঙ্গবন্ধু বা শেখ হাসিনার কোনো ছবি নেই। কার্যালয়ের দ্বিতীয়তলায় উঠতেই পিলারের সঙ্গে ইংরেজি অক্ষরে লেখা ‘শেখ হাসিনা সিডিআই’। কার্যালয়ের ভিতর সজীব ওয়াজেদ জয়ের ছবি সম্বলিত নির্বাচন নিয়ে কয়েকটি পোস্টার সাঁটানো রয়েছে। দ্বিতীয়তলার ছাদের ওপর আগের দিন লাগানো যুবলীগের ব্যানারটি মুচড়িয়ে ফেলে রাখা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী রাসেল মিয়া বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকেও শুধু জাতীয় পতাকা টানানো ছিল, আর কিছু ছিল না। আজ সকালে দোকান খুলতে এসে দেখি কার্যালয়ের সামনে একটি ব্যানার টাঙানো হয়েছে। ধারণা করা হচ্ছে ভোরের দিকে কোনো এক সময় ব্যানারটি লাগানো হয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে দুই-তিনজন তরুণ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে কার্যালয়ের সামনে একটি ব্যানার টানায়। ব্যানারটিতে রাজবাড়ী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের ছবিসহ নাম লেখা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগ কার্যালয়ের প্রকাশ্যে কোনো সাংগঠনিক কার্যক্রম দেখা যায়নি। দীর্ঘ ১৮ মাস পর মঙ্গলবার হঠাৎ জাতীয় পতাকা উত্তোলন এবং উদ্বোধনী ব্যানার টাঙানো দেখা যায়। এরপর বুধবার আওয়ামী লীগ নেতা সোহেল রানা টিপুর ছবি সম্বলিত ব্যানার এবং কার্যালয়ের ভিতর বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টানানো নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল যুগান্তরকে বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, নতুন করে ব্যানার ও ছবি টাঙানোর বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে আমাদের জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজখবর নিচ্ছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
July24bd একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদভিত্তিক প্ল্যাটফর্ম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশ ও বিদেশের সর্বশেষ খবর দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।
আমাদের ওয়েবসাইটে নিয়মিতভাবে রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, শিক্ষা, অর্থনীতি, প্রযুক্তি, খেলাধুলা, বিনোদনসহ গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী নানা বিষয়ের সংবাদ প্রকাশ করা হয়। প্রতিটি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
July24bd বিশ্বাস করে—
সঠিক তথ্যই একটি সচেতন সমাজ গঠনের মূল চাবিকাঠি।
পাঠকের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা করে যেতে চাই।
আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
— July24bd টিম

No comments:
Post a Comment