স্থানীয় আওয়ামী লীগ সভাপতি-সম্পাদককে নিয়ে নির্বাচনি জনসভা করলেন হাসনাত আবদুল্লাহ - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Thursday, 5 February 2026

স্থানীয় আওয়ামী লীগ সভাপতি-সম্পাদককে নিয়ে নির্বাচনি জনসভা করলেন হাসনাত আবদুল্লাহ

 


কুমিল্লা-৪ আসনে আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদককে সঙ্গে নিয়ে নির্বাচনি জনসভা করেছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শলঘর ইউনিয়নে এ জনসভা অনুষ্ঠিত হয়। বড়শলঘর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভাকে ঘিরে কুমিল্লা জেলাজুড়ে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ৫ আগস্টের আগে বড়শলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আউয়াল এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার অভিযোগে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা রয়েছে।

এ বিষয়ে বড়শলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল আউয়াল বলেন, 'এলাকার ছেলে হিসেবে আমি সেখানে গিয়েছি। এখানে রাজনীতির কোনো বিষয় নেই।'

এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য পাওয়া যায়নি।

No comments:

Post a Comment