আরিফুল হক চৌধুরী সমর্থনে লেঙ্গুড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Saturday, 7 February 2026

আরিফুল হক চৌধুরী সমর্থনে লেঙ্গুড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত

 

আরিফুল হক চৌধুরী সমর্থনে লেঙ্গুড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত 





সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষে সিলেট ৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (৭ জানুয়ারি) রাত ৯টায় উপজেলার ৪নং লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া ১নং ওয়ার্ডে উক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি সুলতান আহমদের সভাপত্বিত্বে, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আব্দুর রব ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম সাইদুর রহমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও ৪নং লেঙ্গুড়া ইউনিয়নের বারবারের নির্বাচিত চেয়ারম্যান লুৎফুল হক খোকন। 


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, সদস্য আব্দুল মতিন, ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমদ, সিলেট জেলা ওলামাদলের সদস্য সচিব কামাল উদ্দিন, লেঙ্গুড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলীম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাসুক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শামিম আহমদ, সাবেক ছাত্রনেতা মালেয়েশিয়া প্রবাসী এম.জে কাওসার আহমদ, তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক রশিদ আহমদ, উপজেলা ওলামাদলের সভাপতি মাহমুদুল হাসান শেরগুল, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান খসরুল, উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের সাধারণ সম্পাদক আলীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সায়েদ উদ্দিন হাসান, সহ সভাপতি আলীম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বদর উদ্দিন বদর, প্রচার সম্পাদক রহিম উদ্দিন রানা, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহ সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া নাছু। 


এসময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। এলাকার উন্নয়নের স্বার্থে কাজের লোক সাবেক সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী কে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবো। ঘরে ঘরে পাড়ায় মহল্লায় গিয়ে মা বোনদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাতে হবে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। 


শতাধিক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উক্ত উঠান বৈঠক সম্পন্ন হয়।

No comments:

Post a Comment