সরিষা ক্ষেত থেকে ১০ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক গ্রামের পূর্ব দিকে ইসমাইল বন্দ নামে পরিচিত একটি সরিষা ক্ষেতে। এ ঘটনায় লাখাই উপজেলা জোরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সরিষা ক্ষেতে পড়ে থাকা মরদেহ দেখতে শতাধিক নারী পুরুষ উৎসুক জনতা ভীড় করেছে ঘটনাস্থলে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন সুষ্ঠু তদন্তের মাধ্যমে মানছুরার হত্যার বিচারের দাবী জানান।
এলাকাবাসী সূত্রে জানা যায়,গত শুক্রবার সকালে মুড়িয়াউক গ্রামের মোঃ কেনু মিয়ার মেয়ে মানছুরা আক্তার (১০) ঘাস কাটতে বাড়ী থেকে বের হয়ে সন্ধা পর্যন্ত বাড়িতে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে মাইকে ঘোষণা করে জানান যে মোঃ কেনু মিয়ার মেয়ে মানছুরা কে পাওয়া যাচ্ছে না। শনিবার সকালে জৈনক ব্যাক্তি আব্দুর রহমানের সরিষা ক্ষেতে শিশুর মরদেহ দেখে খবর দেয়ার পর এলাকায় এ সংবাদ চারিদিকে ছড়িয়ে পরে।
এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক জানান, সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল হক মুন্সি সহ ঘটনাস্থল পরিদর্শন করি,সরিষা ক্ষেতে পড়ে থাকা মরদেহ উদ্ধার করি ও পুলিশের এসআই ময়নাল হোসেন খান শিশুর মরদেহ সুরতহাল তৈরী করে থানা নিয়ে আসি এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদরে মর্গে প্রেরন করা হয়েছে। তিনি আরও জানান এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment