পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ইশান কিষানের ব্যাটিং তাণ্ডব। টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব চালান ভারতীয় ওপেনার ইশান।
রোববার শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ভারত।
প্রথম ওভারে ভারতের সংগ্রহ ছিল ১ উইকেটে ১ রান। এরপর রীতিমতো তাণ্ডব চালাতে থাকেন আরেক ওপেনার ইশান কিশান। দ্বিতীয় উইকেটে তিলক ভার্মার সঙ্গে ৪৬ বলে ৮৭ রানের জুটি গড়েন ইশান।
তিলক ভার্মা উইকেটের এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন ইশান কিশান। ৮.৪ ওভারে দলীয় ৮৮ রানে আউট হয়ে ফেরেন ইশান। তার আগে ৪০ বলে ১০টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ৭৭ রান করেন ইশান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের আটবারের দেখায় ভারত জিতেছে ৭ ম্যাচ। পাকিস্তান জিতেছে এক ম্যাচ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান।
পাকিস্তান: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, উসমান তারিক ও আবরার আহমেদ।
ভারত: ইশান কিষান (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুন চক্রবর্তী ও যশপ্রীত বুমরা।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment