কবিতা - কি হয় কি হয়
কবি - নীলুফার হাসান
এক জুলাইতে দেখা হলো
এক লাল বিপ্লবের,
প্রথমে বিদ্যুৎ-চমক—
রক্তে নেচেছিল অচেনা সুর,
স্বপ্নেরা কথা দিয়েছিল
ফিরে আসবে।
এলো ফেব্রুয়ারি—লাল করবী হাতে,
সারা হৃদয় দুরুদুরু কাঁপে;
দাঁড়িপাল্লা, না কি ধানের শিষ—
কোনদিকে দুলবে দেশ,
ভবিষ্যতে কোন গাথা বোনে?
মন শুধু অজানায় কাঁপছে—
কি হয়… কি হয়…
কি জানি কি হয়।
সেই জুলাই বলেছিল সেদিন—
ফুটবে রক্তজবা বিপ্লবের,
রাঙাবে আকাশ, পথঘাট, স্বপ্নের মুখ।
ফেব্রুয়ারির প্রহরে দাঁড়িয়ে
মন তাই অপেক্ষায় নত—
সেই স্বপ্নেরা আসবে কি না…
কি হয়… কি হয়…
মন আজ শঙ্কায় দুরুদুরু দুলছে।
নোটঃ ‘এক বৈশাখে দেখা হল দুজনার’ গানের স্মৃতি থেকে এই কবিতার জন্ম।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment